টুইটারে মেসেজে টুইট বন্ধ!
মেসেজের মাধ্যমে টুইটের সুবিধা বন্ধের ঘোষণা করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। অধিকাংশ ব্যবহারকারী সেবাটি ব্যবহার না করায় বিশ্বের কয়েকটি দেশে সম্প্রতি সেবাটি বন্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বলা হয়েছে, প্রধানত সিকিউরিটি বৃদ্ধি করার জন্য মেসেজের মাধ্যমে টুইট বন্ধ করা হয়েছে। আর ইউজারেরা যদি ডেস্কটপ ও মোবাইল অ্যাপ থেকে টুইট করে তাহলে, তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
প্রসঙ্গত, টুইটারের সেবাটি নিয়ে অনেকেই বিভিন্ন সময় অভিযোগও তুলেছে। তবে এখনও পর্যন্ত টুইটারের এই মেসেজের মাধ্যমে ১৪০টি অক্ষরে টুইট করা যায়।
টুইটারে এই মেসেজের সুযোগ নিয়ে ২০১৮ সালে টুইটারের সিইও জ্যাক ডোরেসি অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল এবং নকশালবাদী টুইট করা হয়েছিলো। এই ধরণের টুইটগুলোকে রিটুইট মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।
টুইটার সম্প্রতি লেআউট অপশানের ডেস্কটপ সংস্করণে পরিবর্তন এনেছে । এখন এই অপশানটিকে নিচে নামিয়ে আনা হয়েছে।